ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় না জামায়াত-এনসিপি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। যদি এমনটা চায় তাহলে জামায়াত-এনসিপিকে বিবৃতি দিয়ে বা সংবাদ সম্মেলন করে বলার আহ্বান জানান তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন আহ্বান জানান রাশেদ খান।
রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেপ্তার করা। আসামি ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ।
আইনমন্ত্রীও বলেছেন ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত বিচার হবে।
ধর্ষকের প্রকাশ্যে বিচার প্রসঙ্গে তিনি বলেন, এখন অনেকের দাবি প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইন। হ্যাঁ, জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে।
এমনকি শরীয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। জামায়াতে ইসলামী ও এনসিপি কি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়? চাইলে তারা বিবৃতি দিক বা সাংবাদিক সম্মেলন করে বলুক। এবিষয়ে কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে। কিন্তু তারাও প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না। কিন্তু সব দোষ বিএনপি! শরীয়া আইনের রাজনীতি করেও যারা শরীয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা ইসলামিক দল হতে পারে না।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন