প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আক্কেলপুরে ধানের শীষের ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণা
||
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে আক্কেলপুর পৌর সভার ছমির মন্ডল স্মৃতি পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও পুরাতন বাজার, কলেজ বাজার এলাকায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মো: জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দারের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেট ও গণসংযোগ শেষে কলেজ বাজারের প্রধান সড়কে একটি পথ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মো: জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রায়হান খান, পৌর যুবদল নেতা, মো: লিটন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,পাঁচ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তুহিন,মো: মুক্তাদুল ইসলাম,ইউপি সদস্য মিজানুর রহমান মজনু,থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো: সোহেল উদ্দিন,যুবদল নেতা রবিন হোসেন,মো: রাসেল কবিরাজ,রিগ্যান চৌধুরী, মোহাম্মদ আলী রকি,মোহন হোসেন,মো: দুলাল হোসেন,আজাদ হোসেন,মো: সেতু হোসেন, মো: রিমন খন্দকার, সাকিবুর রহমান সুমন,সানোয়ার হোসেন, রিপন হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, মো: মামুনুর রহমান, শাহিন প্রামাণিক, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল হোসেন মায়া, মো: রয়েল শিকদার,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নেতা মো: খায়রুল ইসলাম, মো: আতোয়ার হোসেন,মো: বাবু হোসেন, নান্টু হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মো: জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার বলেন,বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী সাবেক সচিব আব্দুর বারী সাহেব একজন সৎ ও যোগ্য মানুষ। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যউন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো: আব্দুর বারী সাহেব কে ধানের শীষে ভোট দিবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত