প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ছয় দিনে ৫৮ ট্রাকে ২১০০ মেট্রিক টন চাল আমদানিা
||
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে মোট ২ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল ভারত থেকে আমদানি করা হয়েছে।এই চাল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। সরকার দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে।বেনাপোল বন্দরের বন্দর পরিচালক শামীম হোসেন জানান, বন্দর দিয়ে আমদানি করা এই নন-বাসমতি মোটা চাল দ্রুত খালাস করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি কেজি চালের খরচসহ দাম পড়ছে ৫০ টাকা।গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল। চলতি মাসে ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যা ৩ মার্চের মধ্যে বাংলাদেশে বাজারজাত করতে হবে। সুত্রঃ বেনাপোল বন্দর ও সরকারি শুল্ক বিভাগ।এসএইচ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত