প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহননা
||
নওগাঁর আত্রাইয়ে নিজবাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজবাড়িতে এ ঘটনা ঘটেছে।তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।জানা গেছে, স্ত্রী বৃষ্টি ও দুই বছরের মেয়ে জিনিকে হত্যার পর জয় আত্মহত্যা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।এসএইচ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত