প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
রাজধানীতে সকালে শীতের অনুভূতি, দুপুরে বাড়তে পারে তাপমাত্রাা
||
অনলাাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ঈদের দিন শনিবার সামান্য বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়ায় হালকা শীতের অনুভূতি রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময়ে কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।আজ সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের বেলায় ঢাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত