প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
প্রভাবশালীদের থাবায় শেষ সম্বল পুকুরটিও হারালেন মুক্তিযোদ্ধা পরিবার া
আতিউর রাব্বি তিয়াস , আক্কেলপুর,জয়পুরহাটঃ ||
জয়পুরহাটের আক্কেলপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের পৈত্রিক সম্পত্তির একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীমহল ও রায়কালী ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমানের বিরুদ্ধে। দীর্ঘ চল্লিশ বছর থেকে ভোগদখলে থাকা পুকুরটি হারিয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার। তবে পুকুর দখলের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে,গতকাল আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বাজার সংলগ্ন নওতা মৌজার পুকুর আরএস খতিয়ান নম্বর ৭৪ দাগ নম্বর ২৫২ এম আর খতিয়ান নম্বর ৮৮ দাগ নম্বর ১২৪ মোট দৈর্ঘ প্রস্ত মিলে ১ একর ৭ শতাংশ পুকুরটি দীর্ঘ চল্লিশ বছর থেকে সিএস,আর এস খতিয়ান মুলে মাছ চাষ করে আসছিল মুক্তিযোদ্ধা পরিবার আব্দুর মজিদ। কিন্তু হঠাৎ করে প্রভাবশালী ও বিএনপি নেতা মতিউর রহমানের নজর পরে ঐ সম্পত্তির উপর। মতিউর রহমান লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে পুকুরে এসে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করার পর পুকুরের মধ্যে বাঁশের খুটিপুতে দখলে নেয়। পরিস্থিতি বিবেচনায় আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এই আশংকায় ভুক্তভোগী থানায় অভিযোগ করে সুষ্টু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন বলেন,আমি ছোট বেলা থেকেই দেখে আসছি মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও তার সন্তানেরা এই পুকুরটি ভোগদখল করে আসছে। তারা পুকুরে মাছ চাষ করে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান নামের একজন ব্যক্তি জোড়পূর্বক পুকুরটি দখলে নিয়েছে। আমি এলাকাবাসী হিসেবে বিষয়টির সুষ্ট্রু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।স্থানীয় ব্যবসায়ী জামেদুল ইসলাম বলেন,প্রায় চল্লিশ বছর থেকে দেখছি এই পুকুরের মালিক আমজাদ হোসেন। তার মৃত্যুর পর ছেলে মজিদ হোসেন এই পুকুরটি চাষাবাদ করছে। হঠাৎ করে একজন এসে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে দখল করছে। তা সত্যিই বেদনাদায়ক। আমিও এই বিষয়টি সূষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক।মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ছেলে আব্দুর মজিদ বলেন,আমরা এই পুকুরটি দীর্ঘদিন থেকে পৈত্রিক সূত্রে ওয়ারিশী মূল্যে ভোগদখল করে আসছি। আমাদের পরিবারের নামে সম্পূর্ণ কাগজপত্র রয়েছে। তারপরেও প্রভাবশালী মতিউর রহমানসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক দখলেল জন্য পুকুরে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে আমার প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ বিষয়টি নিয়ে আমি থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি এই বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক বিচার প্রার্থনা করছি।অভিযুক্ত মতিউর রহমান বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই পুকুরের সম্পত্তিটি আমার পৈত্রিক সম্পত্তি। এই কারণে আমি পুকুরটি দখলে নিয়েছি। পুকুর সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন,উপজেলার রায়কালী বাজার সংলগ্ন একটি পুকুরে দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত