প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার রুটিন নিয়ে গুজব ছড়ানোকে ‘ভিত্তিহীন’ বলছে শিক্ষা মন্ত্রণালয়া
||
এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে পরীক্ষার সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও নামসর্বস্ব অনলাইন পোর্টালে দাবি করা হয়, পরীক্ষার আগে কোনো রুটিন প্রকাশ করা হবে না এবং পরীক্ষার দিন কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা বিষয় জানতে পারবে। নকল ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রচার করা হয়।তবে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো শিক্ষা বোর্ডেও এমন প্রস্তাব বা আলোচনা হয়নি। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল, প্রথম দিনে বাংলা প্রথমপত্র দিয়ে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জুন, যদিও পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশ হয়নি। রুটিন প্রকাশ করা হতে পারে আগামী ১৯ এপ্রিল।শিক্ষা প্রশাসন বলছে, পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজব প্রচার বা শেয়ার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত