প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
উচ্চতা অনুযায়ী মানুষের ওজন কত হওয়া উচিত? া
||
আরিফুল ইসলাম সুস্থ থাকা মানেই শুধু রোগমুক্ত থাকা নয়, বরং শরীরের ওজন, গঠন, জীবনযাপন; সবকিছু মিলিয়েই গড়ে ওঠে একজন মানুষের স্বাস্থ্যচিত্র। অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা ওজন মাপার যন্ত্রে চোখ রেখে ভাবেন, ‘আমার ওজন কি ঠিক আছে?’ কেউ আবার ‘আদর্শ ওজন’ শুনলেই সরাসরি বিএমআই (BMI)-এর হিসাব কষতে শুরু করেন।কিন্তু প্রশ্ন হলো, এই বিএমআই-ই কি শেষ কথা? স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। কারণ, শুধু ওজন আর উচ্চতার অনুপাত দিয়ে শরীরের ভেতরের প্রকৃত অবস্থা বোঝা সবসময় সম্ভব হয় না। একই ওজনের দু’জন মানুষের শরীরের গঠন, চর্বির পরিমাণ, এমনকি রোগের ঝুঁকিও একেবারে ভিন্ন হতে পারে।সম্প্রতি স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি-তে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, শুধু বিএমআই দিয়ে কারও স্বাস্থ্য বিচার করলে অনেক সময় ভুল ধারণা তৈরি হতে পারে। এর বদলে তারা বিএমআইয়ের সঙ্গে কোমরের পরিধি ও চর্বির শতকরা হার মাপার মতো কিছু বিষয়ের ওপর গুরুত্ব দেন।গবেষকেরা বলছেন, ওজন ও স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা পেতে ওসব পরিমাপের সঙ্গে জীবনযাপনের বিভিন্ন বিষয়–আশয়, যেমন খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম ও বংশগতির মতো বিষয়ও বিবেচনা করা উচিত।উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত ? বাস্তবিক জীবনে মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও বংশগতির প্রভাব রয়েছে, তবুও একটি সাধারণ ধারণা পেতে হিসাবটি কাজে লাগতে পারে—উচ্চতা যখন ৫ ফুট ২ ইঞ্চি, ওজন হতে হবে ৪৭–৬১ কেজিউচ্চতা যখন ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৫৩–৬৮ কেজিউচ্চতা যখন ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন হতে হবে ৬০–৭৯ কেজিএই হিসাব বিএমআই অনুযায়ী করা হয়েছে। কাজেই ওজন ও স্বাস্থ্যের সঠিক ধারণা পেতে এর সঙ্গে অন্যান্য পরিমাপকের সুসমন্বয় করতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত