প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতাা
আরমান হোসেন, বদলগাছী,নওগাঁ ||
নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা ভাষা চর্চায় উদ্বুদ্ধ করতে শুদ্ধ বাংলা বানান লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বদলগাছী সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।বদলগাছী সাধারণ গ্রন্থাগারের সভাপতি এস. এম. জাকিতুল্যাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স. ম. ফজলুল হক বাচ্চু, রাইগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম মুকুল এবং বদলগাছী সাধারণ গ্রন্থাগারের সম্পাদক অধ্যাপক এস. এম. ইউনুছার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থাগারের সহ-সম্পাদক আবু জর গিফারী।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হামিদুল হক টিপু, ইনফিকো'র প্রতিষ্ঠাতা আরমান হোসেন, শুভ হোসেন, রানা হামিদ ও রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাশরুফ হাসান, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে মুশফিকুর রহমান নাশীত ও তাওহীদ মনোয়ার, এবং যৌথভাবে তৃতীয়স্থান অধিকার করে রুহি আফরোজ মুনি ও নিহাল আল ওয়াহিদ। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা বানান চর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ছোটবেলা থেকেই ভাষার প্রতি যত্নশীলতা ও শুদ্ধ লেখার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভাষা দক্ষতা আরও সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানান তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত