প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনা
আরমান হোসেন, নওগাঁ, বদলগাছী ||
নওগাঁর বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নই একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী টিপু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।মেলায় ১৩টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার ছাপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে নানা কার্যক্রম চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত