প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
সংবাদ প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলাা
মোহাম্মদ ইয়াসিন, সাভার ||
সাভারে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।সোমবার দুপুরে এ নেক্কারজনক ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধভাবে এ হামলায় অংশ নেয়। তারা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক দেওয়ান ইমনের গতিরোধ করে তাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।ভুক্তভোগী দেওয়ান ইমন জানান, জাকির হোসেনের দুর্নীতির তথ্য প্রকাশের পর থেকেই তিনি হুমকি পেয়ে আসছিলেন। আজ সেই হুমকির বাস্তব রূপ দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।উল্লেখ্য জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন দেশ টিভিতে প্রচার করা হয়। এ সূত্র ধরেই দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের উপর হামলা করা হয়।ভুক্তভোগ সাংবাদিক জানান, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত