প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
ট্যাপেন্টাডলসহ কারবারি আটকা
আব্দুল হাই ||
জয়পুরহাটের ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।শনিবার ( ৯ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় ক্ষেতলাল থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলম।গ্রেফতারকৃত আসামি হলেন, ক্ষেতলাল থানার রামপুরা গ্রামের নজরুল ইসলাম বাটুর ছেলে মোঃ হাসান মন্ডল (২৮)।এবিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিম, এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ।এসময় আসামি মোঃ হাসান মন্ডলকে তিনশ' পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত