প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
প্রধানমন্ত্রীর সহায়তা পেল বদলগাছীর ৪ শতাধিক অসহায় পরিবারা
||
নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৪ শতাধিক দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও রেজাউন্নবী স্যান্ডোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে উপজেলার ৪৪৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত