প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
এজলাসে আসামি সোহেল-স্বপ্নাা
||
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার ৭ জুন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ সকাল ১১ টায় রায় ঘোষণার কথা রয়েছে।শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার আগে পৌনে ১১টায় আসামি সোহেল রানা ও এর কিছুক্ষণ পরে ১০ টা ৫৭ মিনিটে সোহেলের স্ত্রী স্বপ্নাকে মহানগর হাজত খানা থেকে আদালতে তোলা হয়েছে। রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮ টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছু আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল।গত ১৯ মে দিবাগত রাত ১২ টা ৫ মিনিট অর্থাৎ ২০ মে মামলা দায়েরের পর ৫ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র ( চার্জশিট) দাখিল করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত