প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধানা
||
শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেই গমন করেন।সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত