রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক বার্তায় এ অভিযোগ তোলা হয়েছে।হামলার বিষয়টি ডিএনসিসির ফেসবুক পেজেও জানানো হয়েছে।ফেসবুকে ডিএনসিসি জানায়, আজ সকালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জবাবদিহি দাবি করলে কারখানা থেকে বেরিয়ে এসে সন্ত্রাসী দুর্বৃত্তরা হামলা চালায়।এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য আহত আহত হননি বলে গণমাধ্যমে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।তিনি বলেন, ‘প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি।পরে আহতদের দেখতে হাসপাতালে যান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।