ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে কী কথা হলো জিএম কাদেরের?

৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে সেই কথোপকথন ছিল একেবারেই সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ—এমনটাই দাবি করেছেন তিনি।রোববার (১৯ এপ্রিল) একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জিএম কাদের জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তবে সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন।তিনি বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন-এই ধরনের কথাই হয়েছে।”আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরা, কিংবা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে কোনো কথা হয়নি বলেও দাবি করেন জাপা চেয়ারম্যান। এ বিষয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে, বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক সম্পর্ক ও যোগাযোগের ধরন নিয়ে নানা আলোচনা চলার প্রেক্ষাপটে। তবে জিএম কাদেরের বক্তব্য অনুযায়ী, ওই যোগাযোগকে রাজনৈতিক যোগাযোগ হিসেবে দেখার সুযোগ নেই—অন্তত তার ভাষ্য অনুযায়ী তা ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও সৌজন্যপূর্ণ।

শেখ হাসিনার সঙ্গে কী কথা হলো জিএম কাদেরের?