জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সাথে অভিমান করে ফরহাদ হোসেন ফারুক নামের এক যুবক আত্মহত্যা করেছে।বুধবার (পহেলা এপ্রিল) উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঐ গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।স্থানীয়রা বলেন, মঙ্গলবারে পারিবারিক কলহের জের ধরে ফারুকের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। এতে তার স্ত্রী রাগ করে বাবার চলে যায়। সেই অভিমানে ফারুক রাতের কোন সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।সকালে পরিবারের লোকজন ঘরের মধ্যে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।