ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

সড়ক দূর্ঘটনা

ট্রাক-মাইক্রো সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত, আহত অন্তত ৯

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা-তে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) এবং ধলডাঙা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসচালক লিমন মিয়া (২৮)। নিহত নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা-ভাতিজি বলে জানা গেছে।স্থানীয়দের বরাতে জানা যায়, তারা রংপুর থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে হামীদুল ইসলাম, শান্তা বেগম, সমশের আলী ও জবা বেগমসহ আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।কুড়িগ্রাম-এর নাগেশ্বরী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, মাইক্রোবাসটি ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্রাক-মাইক্রো সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত, আহত অন্তত ৯