ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

বিনোদন

‘কৃষ ৪’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে

বলিউড অভিনেতা হৃতিক রোশনের আসন্ন চলচ্চিত্র ‘কৃষ ৪’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে ছবিটির বাজেট এবং নির্মাণে বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল।তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা রাকেশ রোশন।সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তি নির্মাণের জন্য হৃতিক রোশন ৫০০ কোটি রুপির বাজেট চেয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকেশ রোশন দাবি করেন, এমন তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি এ ধরনের খবরকে ‘ননসেন্স’ (অযৌক্তিক) বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো মতবিরোধের কথাও নাকচ করে দেন।ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেন, হৃতিক তার পরিচালনায় অভিষেক চলচ্চিত্রের জন্য বিশ্বমানের অ্যাকশন ও উন্নত ভিএফএক্স নিশ্চিত করতে ৫০০ কোটি রুপির বাজেট দাবি করেছেন, আর ওয়াইআরএফ সেটি ৩৫০ কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়—এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। বৃহৎ দর্শকশ্রেণীর জন্য একটি মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সময় লাগে। আমিও ‘কৃষ’ সিরিজের প্রতিটি চলচ্চিত্র নির্মাণে পর্যাপ্ত সময় নিয়েছি।ছবিটির নির্মাণে বিলম্ব প্রসঙ্গেও কথা বলেন তিনি।রাকেশ রোশনের মতে, হৃতিক রোশনের বর্তমান ব্যস্ত কর্মসূচি, যার মধ্যে তার নতুন প্রযোজনা সংস্থার কার্যক্রমও রয়েছে, এ বিলম্বের অন্যতম কারণ।রসিকতার সুরে তিনি বলেন, কৃষ (হৃতিক) যেন অন্য এক জগতে রয়েছে, আর আমরা সবাই তার সময়সূচির অপেক্ষায় আছি। তবে তিনি স্পষ্ট করেন, প্রকল্পটি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই। তার ভাষায়, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। এটি আদিত্য চোপড়া, হৃতিক এবং আমার যৌথ প্রচেষ্টা।

‘কৃষ ৪’ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে