ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

ময়মনসিংহে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে

রাসেল আহমেদ,ময়মনসিংহ: ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ভোট শুরু হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ-বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারীরা লাইনে দাড়িয়ে ভোট দেয়া শুরু করেছেন। অন্যান্য ভোটাররা ভোট দিতে কেন্দ্রের দিকে আসতে দেখা যায়।নগরীর পচাপুকুর পাড় এলাকা থেকে ভোট দিতে আসছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, গত ১৭ বছর আমরা ভোট দেয়ার সুযোগ পাইনি। এবার ভোট দেয়ার সুযোগ পেয়েছি। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করব।নগরীর সাহেব আলী রোড ভোট দিতে আসছেন হাফিজা খাতুন। তিনি বলেন, অনেক বছর যাবত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এবার সেই সুযোগ পেয়েছি। আমরা পরিবর্তন চাই একই সাথে দেশের উন্নয়ন চাই।বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম মানিক বলেন, সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি নারী কেন্দ্র। এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪১ জন। আশা সারাদিন সুষ্ঠভাবে ভোট সম্পন্য হবে।ময়মনসিংহ জেলার ১১ আসনে মোট ভোটার ৪৭ লক্ষ ৬৪ হাজার ৯৯ জন। এর মাঝে পুরুষ ভোটার-২৪ লক্ষ ০৬ হাজার ৮৯২ জন। নারী ভোটার-২৩ লক্ষ ৫৭ হাজার ১৬৬ জন। তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার-৪১ জন। ১১টি আসনে বৈধ প্রার্থী এখন পর্যন্ত ৬৭ জন।দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে ২ লক্ষ ৫৩ হাজার জন।ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)মোট ভোটার ৪ লক্ষ ৮৩ হাজার ৭১২ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৬০৪ জন। নারী ভোটার ২ লক্ষ ৪২ হাজার ১০৪ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। এই আসনে ১৯ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১৪৩, ভোট কক্ষ মোট- ৮৮০। মোট প্রার্থী: ৬ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ,ইসলামী আন্দোলন বাংলাদেশ-জিল্লুর রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-আজহারুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিস মো. তাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী-মোহাম্মদ সালমান ওমর রুবেল।ময়মনসিংহ-২, ফুলপুর-তারাকান্দা।মোট ভোটার- ৫ লক্ষ ৭৬ হাজার ১৬৭ জন। পুরুষ ভোটার- ২ লক্ষ ৯৪ হাজার ৪৫১ জন। নারী ভোটার-২ লক্ষ ৮১ হাজার ৭১৩ জন। তৃতীয় লিঙ্গ-০২ জন।এই আসনে ২০ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১৭৪, ভোট কক্ষ মোট- ১০৫৯।মোট প্রার্থী ৭ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)- মোতাহার হোসেন তালুকদার,  ইসলামী আন্দোলন বাংলাদেশ-গোলাম মাওলা ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস- মুহাম্মাদুল্লাহ, জাতীয় পার্টি এমদাদুল হক খান, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মো. জুলহাস উদ্দিন শেখ, স্বতন্ত্র মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক ও স্বতন্ত্র শাহ শহীদ সারোয়ার।ময়মনসিংহ-৩ গৌরীপুরমোট ভোটার ২ লক্ষ ৯৮ হাজার ২৬৮ জন। পুরুষ ভোটার-১ লক্ষ ৫০ হাজার ৭৭৯ জন। নারী ভোটার-১ লক্ষ ৪৭ হাজার ৪৮৮ জন। তৃতীয় লিঙ্গ-০১ জন। এই আসনে ১০ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র ৯২, ভোট কক্ষ মোট- ৫৩৮।মোট প্রার্থী ৫ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এম ইকবাল হোসেইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি- মো. আবু তাহের খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মার্কসবাদী-একেএম আরিফুল হাসান ও স্বতন্ত্র-আহাম্মদ তায়েবুর রহমান। ময়মনসিংহ-৪ সদরমোট ভোটার-৬ লক্ষ ৯৫ হাজার ৩০৬ জন। পুরুষ ভোটার-৩ লক্ষ ৪৫ হাজার ০০৫ জন। নারী ভোটার-৩ লক্ষ ৫০ হাজার ২৯১ জন। তৃতীয় লিঙ্গ-১০ জন। এই আসনে ১১টি ইউনিয়ন, ১ সিটি কর্পোরেশন রয়েছে। ভোট কেন্দ্র-১৭৯, ভোট কক্ষ ১২৬৩।মোট প্রার্থী ৯ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী- মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় পার্টি আবু মো. মুসা সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলন-মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মো. নাসির উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মো. লিয়াকত আলী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি মো. হামিুদল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী শেখর কুমার রায়।ময়মনসিংহ-৫ মুক্তাগাছা.মোট ভোটার-৩ লক্ষ ৮৭ হাজার ৯২৭ জন। পুরুষ ভোটার-১ লক্ষ ৯৪ হাজার ২৭৫ জন। নারী ভোটার-১ লক্ষ ৯৩ হাজার ৬৫০ জন। তৃতীয় লিঙ্গ- ০২ জন। এই আসনে ১০ ইউনিয়ন ১ পৌরসভা. ভোট কেন্দ্র ১০৪, ভোট কক্ষ মোট ৭২১।মোট প্রার্থী ৫ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. মতিউর রহমান আকন্দ,ইসলামী আন্দোলন বাংলাদেশ -মুহাম্মদ সিরাজুল ইসলাম, গণ সংহতি আন্দোলন-মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি মো. রফিকুল ইসলাম।ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়ামোট ভোটার-৪ লক্ষ ১৭ হাজার ৯২৭ জন। পুরুষ ভোটার- ২ লক্ষ ১০ হাজার ৩৩০জন।  নারী ভোটার- ২ লক্ষ ০৭ হাজার ৫৯৫জন। তৃতীয় লিঙ্গ ২ জন। এই আসনে ১৩ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র ১২১, ভোট কক্ষ মোট- ৮৫৭।মোট প্রার্থী ৫ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মো. আখতারুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী- মো. কামরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. নূরে আলম সিদ্দিকী, স্বতন্ত্র-অধ্যাপক জসিম উদ্দিন ও স্বতন্ত্র-আখতার সুলতানা।ময়মনসিংহ-৭ ত্রিশালমোট ভোটার ৪ লক্ষ ০৩ হাজার ২৪৯ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ০৫ হাজার ১৭৯জন। নারী ভোটার ১ লক্ষ ৯৮ হাজার ০৭০জন।এই আসনে ১২  ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১২১, ভোট কক্ষ মোট ৭৬৭।মোট প্রার্থী ৬ জন.বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী- মো. আছাদুজ্জামান, জাতীয় পার্টি -মো. জহিরুল ইসলাম, স্বতন্ত্র- মো. আনোয়ার সাদাত ও স্বতন্ত্র -মো. জয়নাল আবদীন। ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ।দমোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ৮৭৯ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৪৩৭জন। নারী ভোটার- ১ লক্ষ ৬৯ হাজার ৪৩৬জন। তৃতীয় লিঙ্গ ৬ জন। এই আসনে ১১  ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-৯২, ভোট কক্ষ মোট- ৬২৮।মোট প্রার্থী ৪ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-লুঃফুল্লাহহেল মাজেদ, জাতীয় পার্টি-ফখরুল ইমাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মো. আওরঙ্গজেব বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-শাহ নুরুল কবির। ময়মনসিংহ-৯ নান্দাইল.মোট ভোটার- ৩ লক্ষ ৮৪ হাজার ৬৪১ জন। পুরুষ ভোটার- ১ লক্ষ ৯৮ হাজার ৬৯২জন। নারী ভোটার- ১ লক্ষ ৮৫ হাজার ৯৪২ জন।  তৃতীয় লিঙ্গ ৭ জন। এই আসনে ১৩ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১২১, ভোট কক্ষ মোট- ৬৭৪।মোট প্রার্থী ৬ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-ইয়াসের খান চৌধুরী, জাতীয় পার্টি-হাসমত মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-একেএম আনোয়ারুল ইসলাম, গণফোরাম-মো. লতিফুল বারী হামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. সাইদুর রহমান ও স্বতন্ত্র-হাসিনা খান চৌধুরী। ময়মনসিংহ-১০ গফরগাঁও.মোট ভোটার- ৪ লক্ষ ০৯ হাজার ৩৬৪ জন। পুরুষ ভোটার-  ২ লক্ষ ০৯ হাজার ১২০জন। নারী ভোটার ২ লক্ষ ০০ হাজার ২৪১ জন। তৃতীয় লিঙ্গ ৩ জন। এই আসনে ১৫ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১১১ , ভোট কক্ষ মোট ৭৬৪।মোট প্রার্থী ৯ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-মোহাম্মদ আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী-মো. ইসমাইল, জাতীয় পার্টি-মো. আল আমিন সোহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. হাবিবুল্লাহ বেলালী, বাংলাদেশের কমিউনিষ্স্ট পার্টি-মো. সাইফুস সালেহীন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সৈয়দ মাহমুদ মোরশেদ, গণসংহতি আন্দোলনর-একেএম শামসুল আলম, স্বতন্ত্র-মো. মতিউরর রহমান ও স্বতন্ত্র-আবু বকর সিদ্দিকুর রহমান।ময়মনসিংহ-১১ ভালুকা.মোট ভোটার- ৩ লক্ষ ৫৮ হাজার ৬৫৯জন। পুরুষ ভোটার- ১ লক্ষ ৭৮ হাজার ০২০ জন। নারী ভোটার ১ লক্ষ ৮০ হাজার ৬৩৬ জন। তৃতীয় লিঙ্গ- ৩ জন। এই আসনে ১১ ইউনিয়ন, ১ পৌরসভা রয়েছে। ভোট কেন্দ্র-১০৭, ভোট কক্ষ মোট- ৬৫২।মোট প্রার্থী ৫ জনবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. মোস্তফা কামাল,  গণ অধিকার পরিষদ-জিওপি- মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র-মুহাম্মদ মোর্শেদ আলম।এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এবার নতুনভাবে পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ময়মনসিংহে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে