ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
দৈনিক দৃষ্টি

কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মৌসুমী ও নির্মাতার দ্বন্দ্ব তুঙ্গে

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। আগামী ১৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি আদতে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয় বলে দাবি করেছেন মৌসুমী ও তার স্বামী ওমর সানি।

ওমর সানি এক ভিডিও বার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্রে ধারণকৃত এই কাজটি মূলত একটি ১ ঘণ্টার নাটক হিসেবে শুরু হয়েছিল। পরে এটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও এখন নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো অনুমতি ছাড়াই এটিকে সিনেমা হিসেবে সেন্সর করিয়ে মুক্তির ঘোষণা দিয়েছেন। মৌসুমীর অভিযোগ, নামমাত্র শুটিং এবং ডাবিং ছাড়া এই অসম্পূর্ণ কাজটিকে ‘কাটপিসের’ মতো সিনেমায় রূপান্তর করা হয়েছে। এছাড়া পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগও তুলেছেন তিনি। এ বিষয়ে শিল্পী ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানি।

অভিযোগ অস্বীকার করে পরিচালক হাসান জাহাঙ্গীর দাবি করেন, এটি একটি পূর্ণাঙ্গ সিনেমা যাতে নাচ, গান ও অ্যাকশন রয়েছে। তিনি ইতিমধ্যে আনকাট সেন্সর সনদ পেয়েছেন। পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, ডলারে যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করা হচ্ছে দাবি করে তিনি পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রবাস জীবনের জটিলতা নিয়ে নির্মিত এই কাজটির ভবিষ্যৎ এখন আইনি ও সাংগঠনিক মীমাংসার ওপর ঝুলে আছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৫ মে ২০২৬

কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মৌসুমী ও নির্মাতার দ্বন্দ্ব তুঙ্গে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। আগামী ১৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি আদতে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয় বলে দাবি করেছেন মৌসুমী ও তার স্বামী ওমর সানি।

ওমর সানি এক ভিডিও বার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্রে ধারণকৃত এই কাজটি মূলত একটি ১ ঘণ্টার নাটক হিসেবে শুরু হয়েছিল। পরে এটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও এখন নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো অনুমতি ছাড়াই এটিকে সিনেমা হিসেবে সেন্সর করিয়ে মুক্তির ঘোষণা দিয়েছেন। মৌসুমীর অভিযোগ, নামমাত্র শুটিং এবং ডাবিং ছাড়া এই অসম্পূর্ণ কাজটিকে ‘কাটপিসের’ মতো সিনেমায় রূপান্তর করা হয়েছে। এছাড়া পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগও তুলেছেন তিনি। এ বিষয়ে শিল্পী ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানি।

অভিযোগ অস্বীকার করে পরিচালক হাসান জাহাঙ্গীর দাবি করেন, এটি একটি পূর্ণাঙ্গ সিনেমা যাতে নাচ, গান ও অ্যাকশন রয়েছে। তিনি ইতিমধ্যে আনকাট সেন্সর সনদ পেয়েছেন। পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, ডলারে যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করা হচ্ছে দাবি করে তিনি পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রবাস জীবনের জটিলতা নিয়ে নির্মিত এই কাজটির ভবিষ্যৎ এখন আইনি ও সাংগঠনিক মীমাংসার ওপর ঝুলে আছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত