ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত

শবে বরাত নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী: মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শবে বরাত নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী: মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিলে বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও প্রফেসর ড.জালাল আহমদ। ছবি: সংগৃহীত

অনলাইন প্রতিবেদক:: মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ যা মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বাদে জোহর চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া দরবার শরীফে প্রতিবছর পবিত্র শব-ই-বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। 

ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লায়লাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। মাহফিলে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এঁর এখলাসের ওসিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর এবং মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শবে বরাত নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী: মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অনলাইন প্রতিবেদক:: মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ যা মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বাদে জোহর চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া দরবার শরীফে প্রতিবছর পবিত্র শব-ই-বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। 

ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লায়লাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। মাহফিলে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এঁর এখলাসের ওসিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর এবং মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত