ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
দৈনিক দৃষ্টি

রাজধানীতে দোকানের সামনে কুপিয়ে তরুণকে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মো. পলাশ (৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

​মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকার পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করছিলেন। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক হলেও গত কিছুদিন ধরে সেই কাজ বন্ধ রেখেছিলেন।

পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাত আনুমানিক ৮টার দিকে রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন পলাশ। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ একদল দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় এবং বুক ও মাথায় গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

​প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

​বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানাকে অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজধানীতে দোকানের সামনে কুপিয়ে তরুণকে হত্যা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত