ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে নিজবাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজবাড়িতে এ ঘটনা ঘটেছে।

তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।

জানা গেছে, স্ত্রী বৃষ্টি ও দুই বছরের মেয়ে জিনিকে হত্যার পর জয় আত্মহত্যা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এসএইচ 

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে নিজবাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজবাড়িতে এ ঘটনা ঘটেছে।

তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।

জানা গেছে, স্ত্রী বৃষ্টি ও দুই বছরের মেয়ে জিনিকে হত্যার পর জয় আত্মহত্যা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এসএইচ 

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত