ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

নারী-শিশুর বৈষম্য এবং অধিকার বঞ্চনার বাস্তব স্বাক্ষী ফারজানা হাবীব লাবণ্য

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারী-শিশুর বৈষম্য এবং অধিকার বঞ্চনার বাস্তব স্বাক্ষী ফারজানা হাবীব লাবণ্য

দৃষ্টি প্রতিবেদক :

ফারজানা হাবীব লাবণ্য। বাংলাদেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এক এলাকায় বেড়ে উঠা এক স্বপ্নবাজ নারী। যিনি স্বপ্ন দেখতে, দেখাতে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পছন্দ করেন। 

কারণ তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন, নারী ও শিশুদের প্রতি বৈষম্য এবং অধিকার থেকে বঞ্চনার বাস্তবতা। আর এই অভিজ্ঞতাই তাকে স্বপ্ন দেখতে, দেখাতে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করে। বিশেষ করে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অনুপ্রেরণা তিনি পেয়েছেন নারী ও শিশুদের বৈষম্য এবং অধিকার বঞ্চনা প্রত্যক্ষ দর্শন।

লাবণ্য জানান, কৈশোর থেকেই তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নারী ও কিশোরীদের ক্ষমতায়নে যুক্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নারী অধিকার, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষা বিষয়ে কাজ করেছেন সক্রিয়ভাবে।

পেশাগত জীবনে তিনি Women Empowerment and Advocacy for Vital Education (WEAVE) Bangladesh এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। 

এছাড়া, পেশাগতভাবে তিনি সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক (HCMP), সেন্টার ফর ডিজাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD) এবং আইওএম (IOM)--এ কাজ করেছেন, যেখানে জেন্ডার মেইনস্ট্রিমিং, শিশু সুরক্ষা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, অভিবাসন সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ২০২৩ সালে WEAVE Bangladesh (Women Empowerment and Advocacy for Vital Education) প্রতিষ্ঠা করেন, যা নারী ও শিশু অধিকার, শিক্ষা, সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে দেশের বিভিন্ন বিভাগে কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি তার এ সকল কার্যক্রমে মূল্যায়িত হয়ে Global Star Communication-Gi Women & Child Rights বিভাগ থেকে এওয়ার্ড পেয়েছেন।

তিনি এখনো নারীর ক্ষমতায়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন এবং প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নারী ও শিশুর অধিকার নিশ্চিত না হলে কোনো সমাজ ন্যায়সংগত, মানবিক এবং টেকসই হতে পারে না। সেই লক্ষ্যেই সমতা ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

নারী-শিশুর বৈষম্য এবং অধিকার বঞ্চনার বাস্তব স্বাক্ষী ফারজানা হাবীব লাবণ্য

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত