ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় নসিমন দুমড়ে-মুচড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় নসিমন দুমড়ে-মুচড়ে ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনচালক সাব্বির হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন আর আহত হন নসিমনচালক সাব্বির। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় নসিমন দুমড়ে-মুচড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনচালক সাব্বির হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন আর আহত হন নসিমনচালক সাব্বির। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত