ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি সাগর - সম্পাদক গিফারী

সভাপতি সাগর - সম্পাদক গিফারী

নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে সমান ভোট পাওয়া সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু দেড় বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু জর গিফারী।

গত ২১ জুলাই নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলোয় বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সভাপতি পদে সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু সমান সংখ্যক ভোট পান। ফলে সভাপতি পদে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরে সভাপতি পদে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১০ আগস্ট প্রেসক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, তিন বছর মেয়াদি কমিটির প্রথম দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করবেন দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এবং পরের দেড় বছর দায়িত্ব পালন করবেন এমদাদুল হক দুলু। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কমিটিতে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রুবেল হোসেন এবং সর্বসম্মতিক্রমে মো. আরমান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু জর গিফারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক পদে রানা হামিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সৈকত হোসেন, কোষাধ্যক্ষ পদে ইউসুফ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২১ জুলাই ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি সাগর - সম্পাদক গিফারী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে সমান ভোট পাওয়া সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু দেড় বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু জর গিফারী।

গত ২১ জুলাই নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলোয় বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সভাপতি পদে সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু সমান সংখ্যক ভোট পান। ফলে সভাপতি পদে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরে সভাপতি পদে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১০ আগস্ট প্রেসক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, তিন বছর মেয়াদি কমিটির প্রথম দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করবেন দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এবং পরের দেড় বছর দায়িত্ব পালন করবেন এমদাদুল হক দুলু। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কমিটিতে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রুবেল হোসেন এবং সর্বসম্মতিক্রমে মো. আরমান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু জর গিফারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক পদে রানা হামিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সৈকত হোসেন, কোষাধ্যক্ষ পদে ইউসুফ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২১ জুলাই ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত