ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে

ফুটবল বিশ্বের বড় মঞ্চে নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করা যায় না, এমনটাই মনে করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি।

ব্রাজিল দল এখন কি ভিনিসিয়ুস জুনিয়রের, নাকি এখনও নেইমারকে ঘিরেই, এমন প্রশ্নে এমবাপে হেসে বলেন, “আমার মনে হয় দুজনেরই হতে পারে। ভিনি এখন জাতীয় দলে আরও একধাপ এগোবে। কিন্তু নেইমার তো নেইমারই। সে অসাধারণ একজন খেলোয়াড়। বিশ্বকাপ হলো তারকাদের আসর, সব বড় তারকারা সেখানে থাকে। আমার কাছে নেইমার তাদের একজন। নেইমার ছাড়া আমি বিশ্বকাপ কল্পনাই করতে পারি না।”

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন তিনি। “আমি আমার সাবেক কোচের বিরুদ্ধে কিছু বলতে পারি না। তার সিদ্ধান্তকে সম্মান করতেই হবে,” যোগ করেন এমবাপে।

নেইমারের সঙ্গে পিএসজিতে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করে এমবাপে বলেন, “নেইমার এমন একজন খেলোয়াড়, যে পার্থক্য গড়ে দিতে পারে। আমি তার সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি। এখন তার অবস্থা কেমন, সেটা দেখতে হবে। তবে আমি তাকে চিনি, সে প্রস্তুত থাকবে, বিশ্বকাপে সে থাকবেই।”

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়েও সতর্ক এমবাপে। ফেভারিটের তকমা নিতে রাজি নন তিনি। “যে দলের জার্সিতে পাঁচটি তারকা, তাদের বিপক্ষে আপনি কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় শক্তি। আমাদের জন্য এটি নিজেদের প্রমাণ করার এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ,” বলেন তিনি।

শেষে নিজের দুই কোচ- দিদিয়ের দেশঁ এবং আনচেলত্তিকে নিয়ে কথা বলেন এমবাপে। “সবচেয়ে ভালো বিষয় হলো তারা সম্পূর্ণ ভিন্ন ধরণের কোচ। তাদের ফুটবল দর্শন আলাদা। আমার জন্য এটা দারুণ সুযোগ- দুইভাবে কীভাবে জয় পেতে হয়, সেটা শেখার। দেশঁর সঙ্গে কাজ করা গর্বের, আর কার্লোর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে,” বলেন ফরাসি এই তারকা।

এসএইচ 

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত