নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্জ্যবাহী ট্রাকচাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল কাদির জিলানী ও মাসুম বিল্লাহ মোটরসাইকেলে করে দশপাইপ এলাকায় একটি নতুন কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে জমে থাকা বালুর স্তূপে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহত মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি কয়েল কারখানার মালিক ও কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।
অপর নিহত আব্দুল কাদির জিলানী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকার ও মাফুজা আক্তারের ছেলে।
তিনি ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করতেন এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন