ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে
ছবি: দৈনিক দৃষ্টি

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকেল ৩ টায় কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালজারুল আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নওশাদ, আহমেদ মুসা’সহ আরও অনেকেই।

এসময় কালাই উপজেলার আউশ এর ১০০ জন কৃষককে ( জনপ্রতি) ৫ কেজি করে ধানবীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি এছাড়াও ৭০ জন কৃষককে পাটবীজ ১ কেজি, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিওপি সার বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকেল ৩ টায় কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালজারুল আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নওশাদ, আহমেদ মুসা’সহ আরও অনেকেই।

এসময় কালাই উপজেলার আউশ এর ১০০ জন কৃষককে ( জনপ্রতি) ৫ কেজি করে ধানবীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি এছাড়াও ৭০ জন কৃষককে পাটবীজ ১ কেজি, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিওপি সার বিতরণ করা হয়েছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত