ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

প্রেমিকার সঙ্গে এমবাপের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রেমিকার সঙ্গে এমবাপের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

সম্প্রতি একটি নতুন ভিডিও আবারও ফুটবল তারকা কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রিয়াল মাদ্রিদ বনাম জিরোনা ম্যাচের পর মাদ্রিদের একটি রেস্তোরাঁয় তাদেরকে বন্ধুদের সঙ্গে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, ভিতরে তারা বেশ আরামদায়ক ও খোলামেলা মেজাজে সময় কাটাচ্ছিলেন। 

কিন্তু বের হওয়ার সময় ক্যামেরার সামনে নিজেদের ঢেকে রাখার চেষ্টা করেন এবং পাপারাজ্জিরা তাদের পিছু নেয়। এটি তাদের প্রথমবার নয়। বেশ কয়েকবার একসঙ্গে দেখা যাওয়ায় এখন অনেকেই বলছেন, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা স্পষ্ট। তবে কেউই এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। 

গুজবের শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে প্যারিসে। মার্চের প্রথম দিকে এফেল টাওয়ারের দৃশ্য দেখা যায় এমন একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকে প্যারিস ফ্যাশন উইকে একসঙ্গে উপস্থিতি, বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডা এবং মাদ্রিদ-প্যারিসে কাছাকাছি সময়ে থাকার খবর বারবার এসেছে।

এস্টার এক্সপোসিতো ‘এলিট’ সিরিজের জন্য বিখ্যাত এবং সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার। অন্যদিকে এমবাপে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। দুজনেই নিজ নিজ ক্ষেত্রে তারকা।

সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা করছিলেন তারা। বের হওয়ার সময় হাত ধরাধরি করে বেরিয়েছেন বলেও কিছু রিপোর্টে উল্লেখ আছে। অনেকে বলছেন, এখন আর তারা পুরোপুরি লুকোচ্ছেন না, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

প্রেমিকার সঙ্গে এমবাপের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত