ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ

গ্রীষ্মের তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপণ্যের বাজারেও বাড়ছে অস্বাভাবিক দাম। ঢাকাসহ সারা দেশে চাল, ডাল, তেল, সবজি থেকে মাছ-মাংস-সবকিছুর দাম বেড়ে চাপে পড়েছে সাধারণ মানুষ।

খুচরা বাজারে মোটা চাল কেজি ৬০ টাকা এবং সরু চাল ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা কেজি ছাড়িয়েছে। মাছ-মাংসেও স্বস্তি নেই, গরুর মাংস ৮০০ টাকা কেজি এবং চিংড়ি পৌঁছেছে হাজার টাকার ঘরে।

ব্যবসায়ীরা সরবরাহ ও রেশনিং সংকটকে দায়ী করলেও ভোক্তা সংগঠনগুলো বলছে, বাজারে কারসাজি চলছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিযোগ করেছে, কার্যকর নজরদারির অভাবে সাধারণ মানুষ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় ভ্যানচালক ও চাকরিজীবীসহ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে। অনেকেই বলছেন, আগের মতো পুরো মাসের বাজার করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চলছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও বাজারে অস্থিরতা কমছে না, বরং চাপ বাড়ছে ভোক্তার ওপর।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাজারে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

গ্রীষ্মের তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপণ্যের বাজারেও বাড়ছে অস্বাভাবিক দাম। ঢাকাসহ সারা দেশে চাল, ডাল, তেল, সবজি থেকে মাছ-মাংস-সবকিছুর দাম বেড়ে চাপে পড়েছে সাধারণ মানুষ।

খুচরা বাজারে মোটা চাল কেজি ৬০ টাকা এবং সরু চাল ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা কেজি ছাড়িয়েছে। মাছ-মাংসেও স্বস্তি নেই, গরুর মাংস ৮০০ টাকা কেজি এবং চিংড়ি পৌঁছেছে হাজার টাকার ঘরে।

ব্যবসায়ীরা সরবরাহ ও রেশনিং সংকটকে দায়ী করলেও ভোক্তা সংগঠনগুলো বলছে, বাজারে কারসাজি চলছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিযোগ করেছে, কার্যকর নজরদারির অভাবে সাধারণ মানুষ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় ভ্যানচালক ও চাকরিজীবীসহ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে। অনেকেই বলছেন, আগের মতো পুরো মাসের বাজার করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চলছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও বাজারে অস্থিরতা কমছে না, বরং চাপ বাড়ছে ভোক্তার ওপর।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত