ঢাকা    রোববার, ২৪ মে ২০২৬
দৈনিক দৃষ্টি

ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ, আসছে কালবৈশাখী

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ, আসছে কালবৈশাখী

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার জন্য কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এ সময়কাল কালবৈশাখীর জন্য ঝুঁকিপূর্ণ। হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলসহ সাধারণ মানুষের সতর্ক থাকা জরুরি।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

রোববার, ২৪ মে ২০২৬

ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ, আসছে কালবৈশাখী

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার জন্য কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এ সময়কাল কালবৈশাখীর জন্য ঝুঁকিপূর্ণ। হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলসহ সাধারণ মানুষের সতর্ক থাকা জরুরি।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত