রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরির পর মফিজার ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো.আমজাদ আলীর ছেলে। তিনি গভীর নলকূপটি দেখাশুনা করতেন এবং ধানের জমিতে সেচ কার্য পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কয়েকজন মিলে গভীর নলকূপটির মাধ্যমে ইরি-বোরো ধানে সেচ কার্যক্রম পরিচালনা করতেন। নিহত মফিজার ইসলাম নিয়মিতই রাতের বেলায় সেচ পাম্পে ডিউটি করতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি গভীর নলকূপ পাহারা দিতে যান।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় তাকে নলকূপের ঘরে হাত পা বেঁধে রাখা অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে,দুর্বৃত্তরা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি করে মফিজার ইসলামকে নলকুপের ঘরে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বুধবার রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। শনিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন,উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন