ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

আক্কেলপুরে

সৌদি প্রবাসী মাসুম হত্যার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

‎জমি-সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসী মাসুম মন্ডলকে (২৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। 

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‎নিহত মাসুম মন্ডলের গ্রামের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে নিহতের মা রুমি আক্তার, ছোট বোন মাধুরী আক্তারসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে রুমি আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন তাদের ধরছে না, সেটাই আমার প্রশ্ন। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। 

‎নিহতের ছোট বোন মাধুরী আক্তার বলেন, “আমার ভাই কবরে, আর খুনিরা বাইরে ঘুরছে। আমরা দ্রুত বিচার চাই। আগে আমার দাদা ও চাচার হত্যার বিচার হয়নি বলেই খুনিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা মাসুম মন্ডলের পরিবারের সঙ্গে একই এলাকার গোলাম মোস্তফার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ মে রাত সাড়ে নয়টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর খিরাহাটি রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন মাসুমকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের মা রুমি আক্তার বাদী হয়ে আক্কেলপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে একই জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনেরা   মাসুম মন্ডলের দাদা ও চাচাকে হত্যা করেন। এঘটনায় নওগাঁ সদর ও আক্কেলপুর থানায় পৃথক দুটি হত্যা মামলা রয়েছে। 

নিহত মাসুম মন্ডলের  স্বজনদের অভিযোগ, মামলার অন্যতম আসামি ইয়াছিন আলী নান্নু নওগাঁ সদর উপজেলার ৪ নম্বর তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

‎এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার উপপরিদর্শক ( এসআই) গণেশ চন্দ্র বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

সৌদি প্রবাসী মাসুম হত্যার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত