ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

যুক্তরাষ্ট্রে

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
বৃষ্টি ও জামিল লিমন : ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জামিল লিমন ও নাহিদা বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী। দেশটির এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান না মেলায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে বাংলাদেশে থাকা তাদের পরিবার।

বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, জামিল লিমনকে সর্বশেষ গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় তার টাম্পার বাসভবনে দেখা গিয়েছিল। অন্যদিকে, বৃষ্টিকে ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে দেখা যায়। শুক্রবার বিকেল নাগাদ এক পারিবারিক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে পুলিশে খবর দেওয়া হয়।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি ল্যাবে তার ল্যাপটপ, আইপ্যাড ও লাঞ্চ বক্স রেখে গিয়েছিলেন।

তার কাছে শুধু ফোন ও পার্স ছিল। অন্যদিকে লিমন তার অ্যাপার্টমেন্টে পাসপোর্ট রেখে গেছেন। নিখোঁজ হওয়ার আগে লিমন তার থিসিস জমা দেওয়ার কাজে খুবই ব্যস্ত ছিলেন এবং আগামীতে বাংলাদেশে আসার জন্য বিমান টিকিটও কেটেছিলেন।

উভয় শিক্ষার্থীর পরিবারই দাবি করেছে, তারা অত্যন্ত পড়াশোনামুখী এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

লিমনের ভাই জুবায়ের আহমেদ বলেন, ‘স্বপ্নও ভাবিনি সে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। এটা তার পক্ষে করা অসম্ভব।’ বৃষ্টির ভাই প্রান্ত জানান, তার বোন দিনে দুইবার বাবা-মায়ের সঙ্গে কথা বলতেন। স্বেচ্ছায় নিখোঁজ হয়ে পরিবারকে এমন কষ্টে তারা ফেলবেন না বলে উভয়ের পরিবার বিশ্বাস করে।

পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা ১১টায় লিমনের ফোনের লোকেশন তার অ্যাপার্টমেন্টে এবং বিকেল ৫টায় বৃষ্টির ফোনের লোকেশন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল।

এদিকে বাংলাদেশি দূতাবাস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে এফবিআইকে তদন্তে যুক্ত করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিশ্চিত করেছে যে, নিখোঁজ দুই শিক্ষার্থী তাদের হেফাজতে নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত