ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দৈনিক দৃষ্টি

চট্টগ্রামে

ওয়াসার প্রকল্পের মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের জন্য মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় হঠাৎ চার শ্রমিক মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, হাসপাতালে চারজনকে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো এই স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে। তিনি বলেন, ‘গভীর রাতে ট্রায়াল পিট করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছি।ক্ষতিপূরণের বিষয়ে তিনি আরো জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে যথাযথ আর্থিক সহায়তা পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ওয়াসার প্রকল্পের মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের জন্য মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় হঠাৎ চার শ্রমিক মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, হাসপাতালে চারজনকে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো এই স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে। তিনি বলেন, ‘গভীর রাতে ট্রায়াল পিট করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছি।ক্ষতিপূরণের বিষয়ে তিনি আরো জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে যথাযথ আর্থিক সহায়তা পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত