ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

শিশু রামিসা হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় শুনতে আদালতে গিয়েছেন তার বাবা মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যেতে দেখা গেছে।

এর আগে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার (৭ জুন) সকাল ১১টায় রায় ঘোষণার কথা জানান আদালত।

রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছুক্ষণ আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। 

এর মধ্য দিয়ে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার  ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

শিশু রামিসা হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় শুনতে আদালতে গিয়েছেন তার বাবা মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যেতে দেখা গেছে।

এর আগে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার (৭ জুন) সকাল ১১টায় রায় ঘোষণার কথা জানান আদালত।

রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছুক্ষণ আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। 

এর মধ্য দিয়ে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার  ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত