যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্লাবের অনূর্ধ্ব-১৪ ইন্টার মায়ামি দলের হয়ে শিরোপা জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি। ফাইনাল ম্যাচে গট এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে ইন্টার মায়ামির যুবারা।
ক্যারিবিয়ান অঞ্চলের ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে এই খুদে তারকা।
বাবার মতোই ১০ নম্বর জার্সিধারী থিয়াগো পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফর্ম করেছে। এতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করে থিয়াগো।
‘এমআইসি’ ফুটবল টুর্নামেন্টটি ২৪ থেকে ২৯ জুন ক্যাপ কানা স্পোর্টস সিটিতে হয়েছে। ২০টি দেশের ১০৩টি দল এবং ২হাজারেরও বেশি তরুণ খেলোয়াড় এতে অংশ নেয়।
শিরোপা জয়ের পর থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফি হাতে ছেলের ছবি শেয়ার করে আনন্দ প্রকাশ করেন।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন