ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দিতে যাওয়ার সময়পিুলিশের পিক-আপ উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দেওয়ার জন্য জেলা পুলিশ লাইন্স থেকে পিকআপটি যাচ্ছিলো। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন, মেহেদী হাসান, এএসআই নিজাম, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান নামে ছয়জন আহত হন। তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, পুলিশ লাইন্স থেকে আজকে প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে। একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে গুরতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দিতে যাওয়ার সময়পিুলিশের পিক-আপ উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দেওয়ার জন্য জেলা পুলিশ লাইন্স থেকে পিকআপটি যাচ্ছিলো। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন, মেহেদী হাসান, এএসআই নিজাম, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান নামে ছয়জন আহত হন। তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, পুলিশ লাইন্স থেকে আজকে প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে। একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে গুরতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। 

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত