ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক বিপ্লব বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন।

এসআই মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর বাসস্ট্যান্ড মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায় । এ ঘটনায় নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক বিপ্লব বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন।

এসআই মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর বাসস্ট্যান্ড মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায় । এ ঘটনায় নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত