ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

দৃষ্টি প্রতেবদক :

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের-এর ৩৩ নম্বর বাসায় বাসিন্দা শামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

দৃষ্টি প্রতেবদক :

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের-এর ৩৩ নম্বর বাসায় বাসিন্দা শামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত