ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক দৃষ্টি

বুধবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুধবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
ফাইল ফটো

অনলাইন প্রতিবেদক:: প্রায় ২০ বছর পর বুধবার বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

দলের প্রধানকে কেন্দ্র করে এই মহাসমাবেশে আয়োজনের কমতি রাখতে চান না নেতারা। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতিও চান নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ঐতিহাসিক বেলস পার্ক মাঠ প্রস্তুত করা হচ্ছে জনসমাবেশকে ঘিরে। মাঠের পূর্ব পাশে স্থায়ী মঞ্চের পাশে কাঠের মঞ্চ তৈরি করে বড় মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। যাতে বেশিসংখ্যক নেতাকর্মী অবস্থান করতে পারেন। 

গত রোববার সকাল থেকেই কয়েক দফায় নেতারা মাঠ পরিদর্শন করেছেন। নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পর এটি সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত হতে যাচ্ছে তারেক রহমানকে ঘিরে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, দুই ঘণ্টার সফরে বরিশাল যাবেন দলের প্রধান। বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছাবেন তিনি। দুপুর ১২টায় সমাবেশস্থলে যাবেন। সেখানে বক্তৃশেষে বেলা ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন দলের প্রধান।  

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, "এবার আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের। এই মহাসমাবেশ ইতিহাসের পাতায় স্থান নেবে। ধারণা করে নয়, তথ্য প্রযুক্তির মাধ্যমে উপস্থিতি পরিমাপ করতে হবে।"

তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমান সংকটকালীন বাংলাদেশের মুক্তির পথ। শুধু দলীয় নয়, সমাবেশে সাধারণ মানুষেরও ঢল নামবে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, বরিশালের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্ন অনুষ্ঠান সফল করতে বিএনপির লাখ লাখ কর্মী বাহিনী প্রস্তুত।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে বরিশাল বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উত্তরসূরি হিসেবে সেই দলের হাল ধরেছেন তারেক রহমান। দক্ষিণের নেতাকর্মীদের মাঝে তাই বাড়তি উত্তেজনা। দলের প্রধানের কাছে আমাদের অনেক চাওয়া। তিনি প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চল ঘুরে দাঁড়াবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের মে-তে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বুধবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মহসীন প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত