ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো - নাহিদ ইসলাম

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো - নাহিদ ইসলাম
ছবি : এনসিপি পেজ থেকে নেওয়া

দৃষ্টি প্রতিবেদক :

জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে— সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা (বিএনপি) সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলছেন, আমরা আশা করবো, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।

নাহিদ বলেন, সরকার দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করবো, অতিদ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন।

তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো স্বত্তেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি৷

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো - নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দৃষ্টি প্রতিবেদক :

জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে— সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা (বিএনপি) সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলছেন, আমরা আশা করবো, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।

নাহিদ বলেন, সরকার দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করবো, অতিদ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন।

তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো স্বত্তেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি৷

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত