অনলাইন প্রতিবেদক (বরিশাল):: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা–কর্মীরা তাঁকে স্বাগত জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তারেক রহমান জনসভার মঞ্জে পৌঁছান।
জনসভায় তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা গুপ্ত? প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।’
কর্মক্ষেত্রে নারী–পুরুষের সহঅবস্থান সম্পর্কে তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশে নারী–পুরুষ সকলে মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কৃষাণি বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা পুরুষের পাশাপাশি কাধে কাধ মিলিয়ে কাজ করেন।’
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া। তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। আজকের নির্বাচনী জনসভা শেষে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন