গোপালগঞ্জ প্রতিনিধি: সুফিয়ান চৌধুরী (২০) নামে এক যুবককে হত্যা করে তার অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক বাগেরহাট জেলার মোল্লারহাট শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।
নিহতের ভাই বুলবুল চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করি।
পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। আমার ভাইকে হত্যা করে অটো নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী জানান, স্থানীয় কয়েক জন সুফিয়ান চৌধুরী নামে এক যুবককে মহাসড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন