ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

বটগাছ বসে ছিলেন যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বটগাছ বসে ছিলেন যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: বটগাছের মগডালে বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক, নিচে নামছিলেন না। লোকজন গাছের নিচে উৎকণ্ঠায় দাঁড়িয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের মানিকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মানিকপাড়া মহল্লায় সড়কের পাশের একটি বড় বটগাছের মগডালে আজ বিকেলে হঠাৎ এক যুবককে দেখতে পান পথচারীরা। তাঁরা তাঁকে গাছ থেকে নামতে বললেও তিনি নামছিলেন না। ওই পথ দিয়ে যাওয়ার সময় নাসির উদ্দীন নামের এক ব্যক্তি দুর্ঘটনার আশঙ্কায় আক্কেলপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রথমে যুবককে শান্ত করার চেষ্টা করেন। তাঁরা তাঁকে বুঝিয়ে নামাতে ব্যর্থ হন। পরে গাছে উঠে কৌশলে তাঁর কোমরে রশি বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের বাসিন্দা ফরিদ  উদ্দীন বলেন, ‘সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় মানিকপাড়া মহল্লায় রাস্তার পাশে একটি বড় বটগাছের মাথায় একজনকে বসে থাকতে দেখি। ঘটনা জানাজানি হলে অনেকেই সেখানে জড়ো হন। তাঁরা কেউই তাঁকে চিনতে পারেননি। গাছের ডাল ভেঙে দুর্ঘটনার আশঙ্কায় ফায়ার সার্ভিসে ফোন করে ঘটনাটি জানিয়েছি। ফায়ার সার্ভিস তাঁকে নিরাপদে নিচে নামিয়ে এনেছে। তাঁর কথাবার্তায় মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।’

আক্কেলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘আমরা আধা ঘণ্টা চেষ্টার পর বটগাছের মগডালে থাকা মানসিক ভারসাম্যহীন ওই যুবককে  অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। ওই যুবক তাঁর পরিচয় জানাতে পারেননি। আমরা তাঁকে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

বটগাছ বসে ছিলেন যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত