ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

আক্কেলপুরে

ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আক্কেলপুর (জয়পুরহাট)  সংবাদদাতা: আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে । তার আগেই আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জয়পুরহাটের আক্কেলপুরে ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। 

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। 

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন। 

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জয়পুরহাট ২ আসনে নারী-পুরুষসহ ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩৩১৩, মহিলা ভোটার ৬৩৪৮১ ও হিজড়া ভোটার রয়েছে ১ জন।

আপনার মতামত লিখুন

দৈনিক দৃষ্টি

বুধবার, ১০ জুন ২০২৬

ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আক্কেলপুর (জয়পুরহাট)  সংবাদদাতা: আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে । তার আগেই আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জয়পুরহাটের আক্কেলপুরে ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। 

উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। 

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন। 

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জয়পুরহাট ২ আসনে নারী-পুরুষসহ ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩৩১৩, মহিলা ভোটার ৬৩৪৮১ ও হিজড়া ভোটার রয়েছে ১ জন।

দৈনিক দৃষ্টি

প্রকাশক ও সম্পাদক ম‌হিউদ্দিন শিবলী ও মোহাম্মদ মহসীন
প্রধান বার্তা সম্পাদক মোকাররম মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত