নবম পে স্কেল প্রণয়নের জন্য গঠিত সুপারিশ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়ন করবে।
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, কমিটি প্রতিবেদন যাচাই ও সুপারিশ প্রণয়নের পর তা সরকারের কাছে দাখিল করবে। গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয় এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
এদিকে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাকালীন সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানিয়েছেন, তারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আশা রাখছেন যে দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে।
এসএইচ

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন